গফরগাঁও পৌরসভার নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
গফরগাঁও পৌরসভার সঙ্গে গফরগাঁও ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে হাইকোর্টে ওই রিট আবেদন করেন ওই ইউনিয়নের বাসিন্দা মো. আলী।