গফরগাঁও-রানীশংকৈল পৌরসভা নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এর ফলে ওই দুটি পৌরসভায় নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে প্রথম আলোকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল। আজ রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এই আদেশ দেন। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক প্রথম আলোকে বলেন, সীমানা নির্ধারণ বিষয় নিয়ে এ দুটি পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিল সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত ২২ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার এবং ৯ ডিসেম্বর রানীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করে। এর শুনানি শেষে আজ আদালত এই দুটি পৌরসভার নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। এতে ওই দুটি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।