গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহাকালির হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রৌহাকালিরহাট এলাকায় রেললাইনের আশপাশে গত কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী ঘোরাঘুরি করতেন। গতকাল সকালে স্থানীয় লোকজন লাইনের পাশে ওই নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সকাল আটটা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে ময়মনসিংহগামী কোনো ট্রেনের নিচে ওই নারী কাটা পড়েন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আবদুল আহাদ খান বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।