গফরগাঁওয়ে লরির চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাগুয়া গ্রামে গতকাল বুধবার দুপুরে বালুভর্তি একটি লরির চাপায় রোমান মিয়া নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রোমান ওই গ্রামের রোবেল মিয়ার ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ময়মনসিংহ-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে রোমান খেলা করছিল। এ সময় দ্রুতগতির একটি বালুভর্তি লরি তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন রোমানকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদা খান বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে নিহত শিশুর পরিবার অভিযোগ করেনি।