গফরগাঁওয়ে হাতকড়া পরা আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়া পরা অবস্থায় পাপ্পু নামের এক আসামি পালিয়ে গেছেন।
স্থানীয় লোকজন জানান, পুলিশ প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। পরে ওই রাতেই আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে—এমন অভিযোগ এনে গফরগাঁও থানার একজন উপপরিদর্শক (এসআই) ৩৮ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের গোহাটা এলাকায় গফরগাঁও থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ছাত্রদলের কর্মী ও একাধিক মামলার আসামি পাপ্পুকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সহযোগীরা পুলিশকে মারধর করে তাঁকে ছিনিয়ে নেন। রাত ১১টার দিকে এসআই আনোয়ার হোসেন পুলিশের কাজে বাধাদান, আক্রমণ ও আসামি ছিনতাইয়ের অভিযোগে পাপ্পুসহ ছাত্রদলের উপজেলা শাখার ১৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা করেন। পাপ্পু উপজেলার ষোলহাসিয়া গ্রামের মামুন মিয়ার ছেলে।
যুবদলের পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘পাপ্পু কখনোই ছাত্রদলের কর্মী ছিলেন না। অথচ যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীদের নামে মামলা দিল পুলিশ।’