গফরগাঁওয়ে ইলিয়াস হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাংসদ ক্যাপ্টেন (অব.) গিয়াসউদ্দিন আহাম্মদের সাবেক এপিএস ও যুবলীগের নেতা ইলিয়াস হত্যা মামলার দুই আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে।গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টায় দিকে র‌্যাব-৯ কোম্পানি-২-এর সদস্যরা পাশের ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করেছেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আহম্মদ আলী ওরফে ফালু শেখের ছেলে ফয়েজুল মিয়া (৫৫) ও আফাজ উদ্দিনকে (৪৫) র‌্যাব গতকাল বিকেলে আমাদের হাতে তুলে দিয়েছে। তিনি আরও জানান, নিহত ইলিয়াসের দেহ থেকে কেটে নেওয়া মাথাটি ১৬ দিন পর ১৩ অক্টোবর বিকেলে থানার পুলিশ গফরগাঁও উপজেলার টাঙ্গাব গ্রামের জামাল উদ্দিনের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করেছে।