গফরগাঁওয়ে ছাত্রী নিপীড়নের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক মেধাবী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ওই ছাত্রীর গৃহশিক্ষককে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গফরগাঁও থানায় গতকাল বৃহস্পতিবার মামলা করা হয়েছে।মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি একই স্কুলের ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। বুধবার সকালে ছাত্রীকে বাড়িতে একা পেয়ে কাপড় দিকে মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে পালিয়ে যাওয়ার সময় ছাত্রীর চিৎকারে গ্রামবাসী এসে ওই শিক্ষককে আটক করে। শিক্ষক ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান গতকাল প্রথম আলোকে জানান, ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।