গফরগাঁওয়ে ট্রেন থেকে অজ্ঞান চার মেয়েশিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত রোববার ঢাকাগামী বলাকা ট্রেন থেকে চারজন মেয়েশিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। উদ্ধার করা শিশুদের বাড়ি শেরপুরের নালিতাবাড়ির উত্তর সমুরচড়া গ্রামে। গতকাল সোমবার তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে।জানা গেছে, সমুরচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ওই শিশুরা রোববার দুপুরে প্রথম সাময়িক পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। রাস্তায় দুই অপরিচিত মহিলা ও এক পুরুষ তাদের সঙ্গে খাতির জমায়। একপর্যায়ে তারা তিন শিশুকে আইসক্রিম ও আরসিকোলা খাইয়ে অচেতন করে ফেলে। অজ্ঞান শিশুদের ঢাকাগামী ট্রেনে করে নেওয়ার সময় পুলিশ তাদের উদ্ধার করে। শিশুরা জানায়, তাদের প্রত্যেকের বাবা দরিদ্র কৃষক। গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়াউল করিম বলেন, ট্রেনে তল্লাশি চালানোর সময় পাচারকারী দলের সদস্যরা যাত্রীদের সঙ্গে মিশে পালিয়ে যায়।