গফরগাঁওয়ে তরুণ খুন আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কামরুল ইসলাম (২৬) নামের এক তরুণ খুন হয়েছেন। গত বুধবার গভীর রাতে উপজেলার বারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুজনকে আটক করেছে। কামরুলের বাড়ি বারবাড়িয়া গ্রামে।কামরুলের স্ত্রী রীমা আক্তার জানান, বুধবার রাতে কামরুলকে একই গ্রামের জুলহাস ডেকে নিয়ে যান। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন বারবাড়িয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি কালভার্টের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর পাঠায়। পরে লাশটি কামরুলের বলে শনাক্ত করা হয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের আবদুল হামিদ (৪০) ও আবুল কালামকে (৩০) আটক করা হয়েছে। কামরুলের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।