গফরগাঁওয়ে দুর্ঘটনায় কিশোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় সাব্বির মিয়া (১৬) নামের এক কিশোর মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে। সাইকেল চালানো শেখার সময় গত সোমবার রাত পৌনে ১১টার দিকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া মোড়ে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সেলুনকর্মী সাব্বির আহত হয়। পরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সাব্বির পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর জন্মজয় মহল্লার মো. চান মিয়ার ছেলে।