গফরগাঁওয়ে নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্কুলছাত্র মনিরুজ্জামান ওরফে মনিরের লাশ আজ রোববার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ৪০ জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।
গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খানের ভাষ্য, আজ সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধারকারী ডুবুরি দল স্কুলছাত্র মনিরুজ্জামানের লাশটি উদ্ধার করে। নিখোঁজ ছাত্রী মন্নী (১৩) ও গৃহবধূ শিউলির (৩২) সন্ধানে তল্লাশি চলছে।
মনিরুজ্জামান গফরগাঁও উপজেলার শাখচুঁড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামে।