গফরগাঁওয়ে বিএনপি নেতাকে বহিষ্কার, সরে দাঁড়ালেন জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অনড় থাকায় উপজেলা মহিলা দলের সভাপতি হাসনা হাদীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার চেয়ারম্যান পদের জামায়াত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন।
বিএনপি সূত্র জানা যায়, চেয়ারম্যান পদে মুশফিকুর রহমানকে দল থেকে সমর্থন দেওয়া হয়। তার পরও হাসনা হাদী তাঁর প্রার্থিতা প্রত্যাহার না করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে দলের সাধারণ সদস্যসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি মারফত বহিষ্কারের এ খবর উপজেলায় এসে পৌঁছায়।