গফরগাঁওয়ে মেডোনা গ্রুপের ৩০ লাখ টাকার অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ৩০ লাখ টাকার অনুদান দিয়েছেন।

গতকাল রোববার সকালে উপজেলার রৌহা জামিয়াতুত ত্বকওয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০০ মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষকেরা উপস্থিত থেকে অনুদানের অর্থ গ্রহণ করেন। এ সময় মেডোনা গ্রুপের পরিচালক তাশিকুজ্জামান উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের নভেম্বরে মো. আখতারুজ্জামান উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার আর্থিক অনুদান দেন। মো. আখতারুজ্জামান বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষকে সেবা করতে পেরে আমি আনন্দ অনুভব করি।’