গফরগাঁওয়ের কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নবগঠিত পাগলা থানা এলাকায় উস্থি ও পাঁচবাগ ইউনিয়নকে অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার কান্দিপাড়া বাজারে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ওই দুটি ইউনিয়ন আগে গফরগাঁও থানার অন্তর্ভুক্ত ছিল। এর আগে বুধবার সন্ধ্যায় উস্থি ইউনিয়নের কান্দিপাড়া বাজার এবং পাঁচবাগ ইউনিয়নের পালের বাজার ও শাঁখচূড়া বাজারে দুই ইউনিয়নের মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।সমাবেশে বক্তব্য দেন পাঁচবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুস সালেহীন, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, ব্যবসায়ী আলাউদ্দিন ধনু প্রমুখ। বক্তারা উস্থি ও পাঁচবাগ ইউনিয়নকে পাগলা থানায় একীভূত না করতে সরকারের প্রতি দাবি জানান। গত সোমবার ন্যাশনাল কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের (নিকার) সভায় গফরগাঁও থানা ভেঙে ‘পাগলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়। গফরগাঁও থানার ১৫টি ইউনিয়নের মধ্যে টাংগাব, দত্তেরবাজার, উস্থি, লংগাইর, পাইথল, নিগুয়ারী, পাঁচবাগ, মশাখালী ইউনিয়ন এ নতুন থানায় অন্তর্ভুক্ত হয়েছে।