গফরগাঁওয়ের বাজারে সাত দিন বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় স্থানীয় সালটিয়া বাজার এলাকায় সাত দিন ধরে বিদ্যুৎ নেই। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। বিভিন্ন কার্যালয় ও ব্যাংক এবং কয়েক শ দোকানপাটের কাজকর্ম ব্যাহত হচ্ছে।এলাকাবাসী জানান, ২ আগস্ট পৌর সদরের পাটমহল মোড়ের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। সাত দিন কেটে গেলেও সেটি মেরামত করা হয়নি। ফলে গ্রাহকেরা সীমাহীন ভোগান্তিতে পড়েছে।সালটিয়া বাজারের ব্যবসায়ী মো. বাবুল মিয়া জানান, নিয়মিত বিল পরিশোধ করার পরও তাঁদের বিদ্যুৎসেবা নিশ্চিত করা হচ্ছে না। সামনেই রোজা। এ অবস্থায় একটানা এক সপ্তাহ বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে।গফরগাঁও রেলওয়ের স্টেশন অফিসার মো. মোসলেম উদ্দিন জানান, জেনারেটর চালিয়ে কম্পিউটারের মাধ্যমে টিকিট সরবরাহ করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও জানান, তাঁরা অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ করতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।