গফুর হালীকে শেষ শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারি ও মরমি গানের গীতিকার ও সুরকার আবদুল গফুর হালীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ফটিকছড়িবাসী। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর প্রথম জানাজায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। গত বুধবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন আবদুল গফুর হালী। আজ শুক্রবার বাদ জোহর পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের নিজ গ্রাম রশিদাবাদে শেষ জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।