গবাদিপশুর ভেজাল ওষুধ তৈরির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহরে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত গবাদিপশুর ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে আবদুর সাত্তার (৪০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।চাটমোহর থানার পরিদর্শক হাবিবুল ইসলাম জানান, বেলা দুইটার পর র‌্যাব ও পুলিশ যৌথভাবে উপজেলার মথুরাপুর ইউনিয়ন সদরের বাজারের পাশে অভিযান চালিয়ে আবদুর সাত্তারকে আটক করে। এ সময় তাঁর বাড়ি থেকে গবাদিপশুর ভেজাল ওষুধ তৈরির যন্ত্র, উপকরণ ও ওষুুধ উদ্ধার করা হয়। এরপর বিচারিক হাকিম আসাদুজ্জামান সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বাক্ষ্য-প্রমাণ নিয়ে শুনানি শেষে আবদুর সাত্তারকে জরিমানা করেন। জরিমানার টাকা প্রদানে ব্যর্থ হওয়ায় তাঁকে এদিন বিকেলেই আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।