গবেষণা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের উদ্যোগে বার্ষিক গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনভর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বাংলাদেশের প্রতিনিধি মাইক রবসন। চিফ প্যাট্রনের বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহী আলম। এতে সভাপতিত্ব করেন এ এফ এম সাইফুল ইসলাম। কর্মশালায় মোট ১৬টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞরা। কর্মশালায় মাইক রবসন স্থানীয় পর্যায়ের কৃষকদের সামনে রেখে সমন্বিত কৃষি ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। সিলেট প্রতিনিধি