গবেষণা চালিয়ে যেতে বিজ্ঞানীদের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ষণশীল মনোভাব ত্যাগ করে ধৈর্য ও দেশপ্রেম নিয়ে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার জন্য কৃষিবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি উদ্ভাবিত প্রযুক্তিগুলোর কার্যকারিতা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সেসব আরও যুগোপযোগী করার জন্য বিজ্ঞানীদের পরামর্শ দেন। কৃষিমন্ত্রী গতকাল বুধবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে (বার্ক) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।