গবেষণা জোরদারে বুয়েটের সঙ্গে সমঝোতা স্মারক সই হচ্ছে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নতুন প্রযুক্তি আবিষ্কারের লক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদার করতে শিল্প মন্ত্রণালয় খুব শিগগির বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে সমঝোতা স্মারক সই করবে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ‘এসএমই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১২’-তে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসই) ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।শিল্পমন্ত্রী বলেন, বুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশীয় শিল্পোদ্যোক্তাদের মধ্যে বিপণন করা হবে, অন্যদিকে প্রাপ্ত অর্থ শিক্ষার্থীদের গবেষণায় বিনিয়োগ করা হবে।এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্দ ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি এম আনিস উদ দৌলা।