গবেষণাকেন্দ্রের ২০০ গাছ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণাকেন্দ্রের গাছ চুরি হয়ে যাচ্ছে। চুরি ঠেকাতে গিয়ে কেন্দ্রের নিরাপত্তাকর্মীদের সঙ্গে চোরদের প্রায়ই সংঘর্ষ হচ্ছে। গত এক মাসে গবেষণাকেন্দ্রের ২০০টিরও বেশি গাছ চুরি হয়ে গেছে। এসব ঘটনায় থানায় একটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।নিরাপত্তাকর্মী রমিমুল হক, কুদরত উল্লাহসহ অনেকে জানান, ১২ এপ্রিল বেলা দেড়টার দিকে বন কর্মকর্তা মনিন্দ্রনাথ দাসের নেতৃত্বে তাঁরা বনে টহল দিতে বের হন। এ সময় পার্শ্ববর্তী সন্দোলপুর গ্রামের ৮-১০ জন লোক মিলে ১০-১২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাচ্ছিল। বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে। এ ঘটনায় ২০ এপ্রিল বিরামপুর থানায় মামলা হয়েছে। মামলায় সন্দোলপুর গ্রামের জোবাইল ও জুয়েলকে আসামি করা হয়েছে। ২১ এপ্রিল রাত ১২টার দিকে ২৫-৩০ জনের একটি দল ফের বন গবেষণাকেন্দ্রে ঢুকে করাত দিয়ে গাছ কাটা শুরু করে এবং ২০টি ইউক্যালিপটাস ও মেহগনি গাছ কেটে নেয়।বাধা দিতে গেলে চোরেরা নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং অফিসের দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় ওই চক্রের লোকজন কোয়ার্টারে থাকা নিরাপত্তাকর্মীদের পরিবার-পরিজনকে জিম্মি করে। তাদের চিত্কার শুনে পার্শ্ববর্তী দেবীপুর গ্রাম থেকে লোকজন ছুটে এলে গ্রামবাসী ও চোরদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন লোক আহত হয়। বন গবেষণাকেন্দ্রের স্টেশন কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, মাত্র পাঁচ-ছয়জন লোক দিয়ে গাছ চুরি ঠেকাতে প্রায়ই চোরদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। গত এক মাসে বনে ২০০টি গাছ চুরি হয়েছে।