গবেষণাগারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পুরোনো শিক্ষা ভবনের তৃতীয় তলায় কম্পিউটার বিভাগের একটি গবেষণাগারে গতকাল রোববার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক আবদুল মান্নান প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।