গবেষণাগারে কৃত্রিম প্রাণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন বিজ্ঞানীরা প্রথমবারের মতো সাফল্যের সঙ্গে গবেষণাগারে কৃত্রিম প্রাণ তৈরি করেছেন। মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার জে ক্রেইগ ভেন্টার ইনস্টিটিউটের ক্রেইগ ভেন্টার ও তাঁর নেতৃত্বাধীন গবেষকেরা এই কৃত্রিম প্রাণ সৃষ্টি করেন। খবর লন্ডন টেলিগ্রাফ ও বিবিসি অনলাইনের। গবেষকেরা একটি টেস্ট টিউবে কৃত্রিম ডিএনএ থেকে একটি নতুন ক্রোমোসোম তৈরি করেন। পরে এই ক্রোমোসোম একটি শূন্য কোষে স্থানান্তর করা হয় এবং এটিকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে প্রাণের অস্তিত্ব পান। ভেন্টার বলেন, ‘গবেষণাগারে তৈরি এটাই প্রথম সিনথেটিক কোষ। আমরা এটাকে সিনথেটিক বলছি এ জন্য যে, এটি সিনথেটিক ক্রোমোসোম থেকে আহরণ করা; যা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের রসায়নের মিশ্রণে।’