গবেষণাভিত্তিক শিক্ষা কর্মকাণ্ড বৃদ্ধির ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক শিক্ষা কর্মকাণ্ড বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা কর্মকাণ্ড বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার্থীদের দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান।