গবেষণার জন্য ২ কোটি টাকা অনুদান দিল নর্থ সাউথ ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-২০১৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের জন্য ২ কোটি টাকা অনুদান দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বুধবার শিক্ষকদের মধ্যে অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহসান, কোষাধ্যক্ষ গৌড় গোবিন্দ গোস্বামী উপস্থিত ছিলেন। ৬৫ জন শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশ-বিদেশের ১৩০ জন নিরীক্ষকের যাচাই-বাছাই শেষে ৪৩ জনের গবেষণা প্রকল্প নির্বাচন করা হয়েছে। বিজ্ঞপ্তি