গবেষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের হাওর এলাকায় গত ছয় মাসে বজ্রপাতে ৪২ জন লোকের মৃত্যু হয়েছে। হাওর এলাকার মানুষ এ নিয়ে আতঙ্কে আছেন। বিষয়টি নিয়ে গবেষণার দাবি উঠেছে। গতকাল সোমবার জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ নিয়ে গবেষণার দাবি জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ উল্লাহর সভাপতিত্বে এই সভা হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ নিয়ে আলোচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ মো. মহিউদ্দিন ও মো. রেজাউল হক। এ ছাড়া সভায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন বক্তব্য দেন।