গভর্নরের প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও মহাব্যবস্থাপক (ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ) কে এম আবদুল ওয়াদুদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুসরণ না করায় আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল দেন। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়, ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের (আইডিসি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান রাজীব প্রধান।