গভীর নলকূপ মেরামত করতে মাটির ৮২ ফুট নিচে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা-বাগানে চা-শ্রমিক বস্তিতে একটি বিকল গভীর রিং নলকূপ মেরামত করতে মাটির প্রায় ৮২ ফুট গভীরে নেমে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নূরু মিয়া। বাড়ি উপজেলার সরইবাড়ি গ্রামে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল নয়টার দিকে শ্রমিক নূরু মিয়া বিকল ওই নলকূপের পাকা স্লাব সরিয়ে কূপের ৮২ ফুট নিচে নামেন। একপর্যায়ে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গলের দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু দমকল বাহিনীর সদস্যরা ওই শ্রমিকের লাশ উদ্ধারে ব্যর্থ হয়।দমকল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন প্রথম আলোকে জানান, কূপের তলায় জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় ও অক্সিজেনের অভাবে শ্রমিকের মৃত্যু হয়ে থাকতে পারে।