গভীর বঙ্গোপসাগর ও সুন্দরবনেও নিয়োজিত থাকবে বিশেষ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর গভীর বঙ্গোপসাগর ও সুন্দরবনে আদমশুমারির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবে বিশেষ দল। এ ছাড়া বিভিন্ন জনবহুল এলাকা, বিশেষ করে হাসপাতাল, রেলস্টেশন, বিমানবন্দর, সেনানিবাসেও গণনাকাজ চালানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে আদমশুমারি ও গৃহগণনার কার্যক্রম। এটি চলবে ১৯ মার্চ পর্যন্ত।এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত বিভাগীয় কর্মশালায় এসব তথ্য জানানো হয়। এর আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শামছুল আলম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর জেলা প্রশাসক, সরকারি বিভিন্ন সংস্থা এবং পুলিশ-র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কর্মশালায় জানানো হয়, আদমশুমারির কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে প্রায় চার লাখ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন জেলা জরিপ সমন্বয়কারী ১৩০ জন, থানা জরিপ সমন্বয়কারী ৫৩০ জন, আঞ্চলিক কর্মকর্তা দুই হাজার ৭০০ জন, সুপারভাইজার ৫০ হাজার এবং তথ্য সংগ্রহকারী তিন লাখ ১০ হাজার জন।কর্মশালায় আরও বলা হয়, ১৫ মার্চ রাতে যে যেখানে থাকবে, তাকে সেখানেই গণনা করা হবে।