প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর বঙ্গোপসাগরে মিসাইল উৎক্ষেপণের মধ্য নিয়ে নৌবাহিনীর বার্ষিক মহড়া শেষ হয়েছে। গতকাল গভীর সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়। ২ জানুয়ারি থেকে শুরু হওয়া ১৬ দিনের মহড়া শেষে গতকাল দুপুরে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যুদ্ধজাহাজ বানৌজা বঙ্গবন্ধুতে থেকে এই মহড়া উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন: নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও বাংলাদেশ বর্ডার গার্ডের মহাপরিচালক আজিজ আহমেদ।