গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কাস্টমস মোড় এলাকায় রাখা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাসে গত শনিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে থাকা আনসার সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশ না করার শর্তে কাস্টমস মোড়ে থাকা একজন আনসার সদস্য বলেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসটিতে আগুন জ্বলতে দেখে কয়েকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে বাসের একটি টায়ার পুড়ে গেছে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মামুনুর রহমান বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’