প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদীপথে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ কারণে কুতুবদিয়ায় একটি গভীর সমুদ্রবন্দর ও পটুয়াখালীতে পায়রা নামের তৃতীয় একটি সমুদ্রবন্দর চালুর জন্য কাজ করছে সরকার।গতকাল শুক্রবার সকালে মংলা বন্দরের নতুন গাড়ি ইয়ার্ড ও জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, মংলা বন্দরের নাব্যতা রক্ষায় ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শিগগিরই শুরু হবে। এ ছাড়া বন্দরের জন্য আরও দুটি নিজস্ব ড্রেজার কেনা হবে। নাব্যতা সংকটে বন্ধ হয়ে যাওয়া মংলা-ঘাসিয়াখালী নৌপথের নাব্যতা ফিরিয়ে আনতে সেখানে একটি ওয়াটার রিজার্ভারও তৈরি করা হবে বলে জানান মন্ত্রী।মন্ত্রী পরে মংলা বন্দরের সমেঞ্চলনকক্ষে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।