গভীর সাগর থেকে দুটি ট্রলারসহ ৩৪ জেলে অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর সাগর থেকে মাছ ধরার দুটি ট্রলার ছিনতাই করেছে জলদস্যুরা। এ সময় ট্রলারের চালক, জেলেসহ ৩৪ জনকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে গভীর সাগরে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার পর্যন্ত ট্রলারের কোনো খোঁজ মেলেনি।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এফবি রনি ও সামি-১ নামের দুটি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। অভিযোগ আছে, উড়িরচরের শাহাদাত হোসেন ওরফে জাসু বাহিনী ট্রলার দুটিসহ মাঝিদের অপহরণ করেছে। এই দুটি ট্রলার সন্দ্বীপ উপজেলার উড়িরচরে শয়তানের খালে রাখা হয়েছে বলে উড়িরচরের স্থানীয় একটি সূত্র জানায়।