গম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন থেকে গত বুধবার রাতে পাচারকালে ভিজিডির ২৩ বস্তা গম উদ্ধার করা হয়েছে। গ্রাম পুলিশ মনফর আলী ঠেলাগাড়িতে করে ওই বস্তাগুলো কুশিয়ারা নৌঘাটে নেওয়ার পথে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা সেগুলো আটক করেন। খবর পেয়ে পুলিশ গমগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক বলেন, এ ঘটনায় তাঁরা কেউ জড়িত নন। তবে গ্রাম পুলিশ মনফর বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের কথামতো তিনি গমগুলো বের করেছিলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ হারুণ অর রশীদ গতকাল বৃহস্পতিবার বিকেলে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।