গম ও ধান সংগ্রহ অভিযান দ্রুত শুরুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাসরি কৃষকদের কাছ থেকে দ্রুত গম-ধান কেনার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি ঠাকুরগাঁও উপজেলা শাখা। গতকাল সোমবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ১০ এপ্রিল থেকে সরাসরি কৃষকদের কাজ থেকে প্রতি কেজি গম ২৮ টাকায় সংগ্রহ করার জন্য সরকারের নির্দেশনা রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, এখন পর্যন্ত খাদ্য বিভাগের কোনো গুদামে গম কেনার কার্যক্রম শুরু হয়নি।