গম কেনা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে গম কেনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাংসদ আবদুল কুদ্দুস ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় ইউএনও ইয়াসমিন আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক রায়হানূল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ২৮ টাকা কেজি দরে ৮৪০ মেট্রিক টন গম কেনা হবে। গত বছর ২৭ টাকা কেজি দরে ১ হাজার ৬৯ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছিল। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি