গম সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে গম সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ইউএনও ইয়াসমিন আক্তার গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান, খাদ্য গুদাম কর্মকর্তা জুলফিকার হোসেন তালুকদার, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল হক শেখ, ব্যবসায়ী আবদুর রহিম মোল্লা, শাহনুর মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, এ বছর ২৮ টাকা কেজি দরে ১ হাজার ১৮৮ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।