প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলায় গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা মুন্তাজেরী এ অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল মোস্তফা, খাদ্যগুদাম কর্মকর্তা সাদেক সারোয়ার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ জানায়, জেলার পাঁচ উপজেলায় প্রায় ৯০ হাজার কৃষকের কাছ থেকে ১১ হাজার ৯৬৮ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।