গম সংগ্রহ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি খাদ্যগুদামে সরকারিভাবে চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক এবং পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ইফতেখারুল ইসলাম ফিতা কেটে গতকাল সোমবার দুপুরে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগ্রহ কমিটির সভাপতি এ বি এম ইফতেখারুল ইসলাম। খাদ্যগুদাম কর্মকর্তা তাইবুর রহমান জানান, এবার সরাসরি চাষিদের কাছ থেকে ৪ হাজার ৩৭২ টন গম সংগ্রহ করা হবে।