প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি খাদ্যগুদামে চলতি মৌসুমের গম সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম প্রধান অতিথি হিসেবে দাউদপুর খাদ্যগুদামে গম সংগ্রহের অভিযান উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা অমৃত শেখর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন। খাদ্যগুদাম কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, এবার সরাসরি চাষিদের কাছ থেকে ১৫২ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।