গমখেত থেকে নবজাতক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে গমখেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আইকদীয়া গ্রামে ঘাস কাটতে গিয়ে দুই কিশোরী ওই নবজাতককে কাঁদতে দেখে। পরে তারা শিশুটিকে বাড়িতে নিয়ে যায়।মুকসুদপুর থানার ওসি ফেরদাউস হোসেন জানান, বেলা আড়াইটার দিকে গ্রামের লোকজন বনগ্রাম বাজারে এনে নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। বর্তমানে নবজাতকটি ঘুনসী গ্রামের শাহানা বেগম (৩৫) নামের এক গৃহবধূর কাছে রয়েছে। এর মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি।