গমের ব্লাস্ট রোগ নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গমের ব্লাস্ট রোগের ওপর গতকাল সোমবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) সেমিনার হয়েছে। বাংলাদেশ উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতি এর আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক আবুল কালাম আযাদ। তিনি বলেন, গত বছর থেকে গমের ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। এ বছরও এ রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। গমের ব্লাস্ট রোগ ১৯৮৫ সালে প্রথম ব্রাজিলে দেখা দেয়। পরবর্তী সময়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম গত বছর গমের এ রোগ দেখা দেয়।
বাংলাদেশ উদ্ভিদ রোগবিজ্ঞান সমিতির সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বারির দিনাজপুরের গম গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পরিতোষ কুমার মালাকার।