গমের রোগ প্রতিরোধে ভারতের পাশে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গমের ব্লাস্ট রোগ প্রতিরোধে ভারতকে সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। তাঁদের মতে, সময়মতো পদক্ষেপ না নিলে দক্ষিণ এশিয়ায় এ রোগ ‘সর্বনাশ’ ডেকে আনতে পারে। ২০১৬ সালে বাংলাদেশে গমখেতে ব্যাপক আকারে ছত্রাকের আক্রমণজনিত ব্লাস্ট রোগ দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় তখন থেকেই এ নিয়ে কাজ করছেন এ দেশের বিজ্ঞানীরা। চলতি বছর ভারতেও গমে এ রোগ দেখা দিয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) বিজ্ঞানীদের কাছে সহযোগিতা চেয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিসিকেভি) বিশেষজ্ঞরা। এ ব্যাপারে বিসিকেভির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক সুনীতা মহাপাত্র বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞানীরা ২০১৬ সাল থেকে এ নিয়ে গবেষণা করছেন। কাজেই তাঁদের সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারব।’ আইএএনএস