গরম পানিতে স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দাম্পত্য কলহের জের ধরে ফুটন্ত পানির হাঁড়িতে স্বামী লাথি মারায় ছিটকে পড়া গরম পানিতে তাঁর স্ত্রী নাসিমা বেগমের (৩৫) শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। নাসিমার মাথা, গলা ও হাতের অংশবিশেষ ঝলসে গেছে।নগরের খুলশী থানাধীন লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নাসিমার স্বামীর নাম আবু তাহের (৪০)। পারিবারিক কলহের জের ধরে গতকাল সকালে আবু তাহেরর (৪০) সঙ্গে নাসিমার কথা-কাটাকাটি হয়। এ সময় চুলায় পানি গরম করা হচ্ছিল। একপর্যায়ে তাহের গরম পানির হাঁড়িতে লাথি দিলে তা নাসিমার গায়ে ছিটকে পড়ে।নাসিমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন তাঁর বাসায় অবস্থান করছেন। গতকাল নাসিমা প্রথম আলোকে বলেন, ‘সংসারের টাকা চুরির অভিযোগ তুলে প্রায় সময় সে (তাহের) আমাকে মারধর করে। এত দিন চলত কিল-ঘুষি, লাথি। আজ আমার গায়ে ঢেলেছে গরম পানি। ওর মার খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি এর বিচার চাই।’নাসিমা বলেন, তাহের একটি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করেন। তাঁর একার আয়ে চার ছেলেমেয়ের পড়ালেখা, বাসাভাড়া, সংসারের অন্যান্য খরচ চলে না। নাসিমা জানান, তাহের চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে আসছিলেন। তাতে তিনি বাধা দেন। নাসিমা বলেন, ‘আমি নিজেও পিঠা বানিয়ে এবং শাকসবজি ও ফলের ব্যবসা করে সংসারের খরচের জোগান দেই। চাকরি ছাড়লে সংসার চলবে কী করে?’ঘটনার পর আবু তহের বাসা থেকে চলে গেছেন। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।সিটি করপোরেশনের স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ এফ কবির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে এই কাণ্ড ঘটেছে। সালিসে বসে আমরা আবু তাহেরের বিরুদ্ধে সিদ্ধান্ত নেব। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’