গরমে অসুস্থ সাক্ষী, সাক্ষ্য গ্রহণ মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ৬ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। গরমে সাক্ষীর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ গতকাল রোববার এ আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তা মঞ্জুর করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষের একাদশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজি জানায়।