গরমে ওষ্ঠাগত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গত কয়েক দিন ধরে অসহ্য গরম পড়েছে। জ্যৈষ্ঠের তাপে ওষ্ঠাগত প্রাণ। ঘর থেকে বের হওয়া দায়। তবু জীবিকার তাগিদে বের হতে হয়। তাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শ্রমজীবী মানুষ। ছবিগুলো আজ শুক্রবার সিলেট নগরের কিনব্রিজ ও বন্দরবাজার এলাকা থেকে তোলা।

গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন এক রিকশাচালক।

ঘেমে-নেয়ে ক্লান্ত এই ব্যক্তি।

ঝাঁপি মাথায় স্বস্তি পাওয়ার চেষ্টা।

আইসক্রিম খেয়ে যদি একটু ঠান্ডা হওয়া যায়।

রোদ থেকে বাঁচতে ছাতার জুড়ি নেই। তাই চলছে ভাঙা ছাতার মেরামতকাজ।

পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন এক রিকশাচালক।

নৌকায় করে মাল নিয়ে যান ওরা। রোদ থেকে বাঁচতে গামছা দিয়ে মাথা ঢেকেছেন।

মাথায় পানি ঢেলে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা এই কিশোরের।

বাতাস করে ঠান্ডা হচ্ছেন ফুটপাতের এক পাখা ব্যবসায়ী।

গরমে কাহিল কাকটিও।