গরমে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড্ডা ও কামরাঙ্গীরচরে রোববারের প্রচণ্ড দাবদাহে দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন রংমিস্ত্রি আকতার হোসেন (২৭) ও নূরী বেগম (৪০)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বাড্ডায় একটি ভবনে রঙের কাজ করছিলেন আকতার হোসেন। দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একই হাসপাতালে মৃত্যু হয় নূরী বেগমের। তিনি কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। মে দিবসে গরমের কারণে সকাল ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পরে মারা যান।