গরমে পানির পরশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণ। ইচ্ছে করে পানিতে ডুবে থাকতে। বড়দের বাধা থাকলেও যা ইচ্ছা তাই করতে বাধা নেই শিশুদের। সুযোগ পেলেই গরম থেকে রেহাই পেতে পানিতে ঝাঁপ দেয় দুরন্ত শিশুর দল।

হাঁপ ধরা গরমে স্বস্তি পেতে পানিতে ঝাঁপাঝাঁপিতে মেতেছে তিন শিশু। ছবিটি বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানের জলাধার থেকে তোলা।

সংসদ ভবনের সামনের জলাধারে টলটলে পানিতে সাঁতার কাটছে দুরন্ত কিশোরেরা। ছবি: সাহাদাত পারভেজ

পাম্পের পানিতে গা জুড়াচ্ছে এক শিশু। ছবিটি কাঁচপুর এলাকা থেকে তোলা।