গরমে মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বুধবার খেতে কাজ করার সময় আবদুছ ছাত্তার নামের (৫০) এক কৃষকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়ার পর তিনি মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আবদুছ ছাত্তারের বাড়ি উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে। স্থানীয় সূত্র জানায়, তিনি বাড়ির কাছের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে গরমে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গিয়ে তাঁকে মৃত দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আক্তারুজ্জামান। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।