গরমে মৃত্যু ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার রামনগর গ্রামে রাজু আলী (৩৫) নামের এক শ্রমিক গত শুক্রবার গভীর রাতে অতিরিক্ত গরমের কারণে মারা গেছেন। তিনি গ্রামের মোজাফফর হোসেন মোল্লার ইটভাটার শ্রমিক এবং ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের রজ্জব আলীর ছেলে। গতকাল শনিবার ভোরে ইটভাটার লোকেরা গাড়ির মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জুয়েল রানা জানান, প্রচণ্ড গরমের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রমের কারণেই ওই শ্রমিক মারা গেছেন।  ফরিদপুর অফিস।